Posts

দ্যা বেঙ্গল ড্রাগ রুলস (The Bengal Drugs Rules)

Image
দ্যা বেঙ্গল ড্রাগ রুলস (The Bengal Drugs Rules), ১৯৪৬ দ্যা বেঙ্গল ড্রাগ রুলস, ১৯৪৬ ওষুধ বিক্রয় ও উৎপাদনের জন্য লাইসেন্সপ্রাপ্ত সরকারি অ্যানালিষ্ট ও ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্য বর্নণা করে। এই আইনের পার্ট-৩ এ ওষুধ বিক্রয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। দ্যা বেঙ্গল ড্রাগ বুলসে লাইসেন্স করার প্রক্রিয়া, লাইসেন্স করার শর্ত, নবায়ণ করার প্রক্রিয়া, বৈধ লাইসেন্সের সময়সীমা ইত্যাদি বলা হয়েছে।

ওষুধ আইন (The Drugs Act)

Image
ওষুধ আইন (The Drugs Act) , ১৯৪০, ১৯৭৪ ওষুধ আইন, ১৯৪০ দেশের ওষুধ আমদানি, রপ্তানী, উৎপাদন, বন্টন ও বিক্রয় নিয়ন্ত্রণ করে। এটি ১৯৭৪ সালে বাংলাদেশের ওষুধ আইন হিসেবে গৃহীত হয়।

বিপজ্জনক ওষুধ আইন (The Dangerous Drug Act)

Image
বিপজ্জনক ওষুধ আইন (The Dangerous Drug Act), ১৯৩০, ১৯৫১ বিপজ্জনক ওষুধ আইন, ১৯৩০ এবং ১৯৫১ বিপজ্জনক ওষুধ বিষয়ক বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে।

সেশন-৪: আইন/Acts, বিধি/Rules ও প্রবিধি/Regulations

Image
  সেশন-৪: আইন/Acts, বিধি/Rules ও প্রবিধি/Regulations 👉বিপজ্জনক ওষুধ আইন (The Dangerous Drug Act), ১৯৩০, ১৯৫১ 👉ওষুধ আইন (The Drugs Act), ১৯৪০, ১৯৭৪ 👉ওষুধ বিধিমালা (The Drugs Rules), ১৯৪৫; ওষুধ আইন (The Drugs Act), ১৯৪০-এর অধীনে 👉দ্যা বেঙ্গল ড্রাগ বুলস (The Bengal Drugs Rules), ১৯৪৬ 👉বিষ আইন (The Poison Act), ১৯১৯, ১৯৫২ 👉বিশেষ ক্ষমতা আইন (The Special Power Act), ১৯৭৪ 👉ফার্মেসী অধ্যাদেশ/ বিশেষ আইন (The Pharmacy Ordinance/Special Act), ১৯৭৬, ২০১৩ 👉ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ {The Drugs (Control) Ordinance}, ১৯৮২ 👉ওষুধ (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ {The Drugs (Control) (Amendment) Ordinance}, ১৯৮২ 👉ওষুধ (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ {The Drugs (Control) (Amendment) Ordinance}, ১৯৮৪ 👉মাদক নিয়ন্ত্রণ আইন (Narcotics Control Act), ১৯৯০ 👉ওষুধ (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন {Drugs (Control) (Amendment) Act}, ২০০৬ 👉মোবাইল কোর্ট আইন (The Mobile Court Act), ২০০৯ 👉ভোক্তার অধিকার রক্ষার আইন (The Consumers' Right Protection Act), ২০০৯

পেশা হিসেবে ফার্মাসিস্ট

Image
পেশা হিসেবে ফার্মাসিস্ট যেসব স্বাস্থ্য পেশাজীবী সরাসরি ওষুধ নিয়ে কাজ করেন মূলত তারাই ফার্মাসিস্ট হিসেবে বিবেচিত। ফার্মাসিস্ট পেশার অন্তর্ভূক্ত কাজের মধ্যে রয়েছে ওষুধ তৈরি, ডিসপেন্সিং, রোগীকে ওষুধ সম্পর্কে জ্ঞান, ওষুধবিষয়ক সচেতনতা তৈরি, ওষুধ সংরক্ষণ, ওষুধ পরিবহন প্রভৃতি কর্মকাণ্ড। একজন ফার্মাসিস্টের সাধারণ দায়িত্বের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি অন্যতম- 👉রোগীকে গুণগত মানসম্পন্ন ওষুধ প্রদান করা; 👉নিয়মনীতি মেনে ওষুধ সরবরাহ নিশ্চিত করা; 👉ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীকে সঠিক ওষুধ প্রদান করা; 👉ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ গ্রহণের নিয়মাবলি রোগীকে সঠিকভাবে জানানো; 👉সকল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ করা, বিশেষভাবে সংরক্ষণযোগ্য ওষুধের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ; 👉মেয়াদোত্তীর্ণ ওষুধ ডিসপেন্স/বিক্রি না করা; 👉রোগীকে ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ গ্রহণে উৎসাহিত করা। একজন ফার্মাসিস্ট কমিউনিটি ফার্মেসীর মাধ্যমে স্বাস্থ্যসেবায় সবচেয়ে বড় অবদান রাখতে পারেন। কমিউনিটি ফার্মেসী হল স্বাস্থ্য সেবার প্রথম ধাপ। এই বিষয়ে পরবর্তী সেশনগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও ফার্মাসিস্টরা ওষুধ উৎপাদন, ওষুধ বাজারজাতকরণ, ওষু...

ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ (এমএসএইচ) - Msh

Image
ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ (এমএসএইচ)-msh: ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ (এমএসএইচ) একটি কারিগরী সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা। এমএসএইচ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দপ্তর/অধিদপ্তর সমূহের বিভিন্ন প্রকল্পে কারিগরি সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশের এন.জি.ও. সমূহ দরিদ্র গ্রাম এলাকাগুলিতে এবং শহরের বিভিন্ন বস্তিতে স্বাস্থ্যসুবিধা বঞ্চিত জনগণের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান বৃদ্ধিতে নানাবিধ প্রকল্প পরিচালনা করে থাকে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, শিশু স্বাস্থ্য, শিশুদের পুষ্টি, জনসংখ্যা বৃদ্ধি রোধ, পরিবার পরিকল্পনাসহ নানাবিধ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি। এছাড়াও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন এন.জি.ও. বাংলাদেশে কাজ করে চলেছে। তাদের মধ্যে রেড ক্রিসেন্ট ও রেড ক্রস অন্যতম। এই দুটি সংস্থা তাদের বাজেট ও অন্যান্য নানাবিধ সাহায্যের প্রধান অংশ সংগ্রহ করে বিভিন্ন জাতীয় সংস্থাগুলি হতে। এই সংস্থা দুটি মূলত বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগে তাদের সাহায্য প্রদান করে থাকে, য...

সেভ দ্যা চিলড্রেন (Save the Children).

Image
  সেভ দ্যা চিলড্রেন (Save the Children) সেভ দ্যা চিলড্রেন সারা বিশ্বের শিশুদের স্বাস্থ্য ও অন্যান্য বিষয় নিয়ে কাজ করে থাকে।  বাংলাদেশে সেভ দ্যা চিলড্রেন ইউএসএ এবং সেভ দ্যা চিলড্রেন অস্ট্রেলিয়া এই দুটি সংস্থাই কাজ করে থাকে। মূলত স্বাস্থ্য, পুষ্টি, এইডস্, ইত্যাদি বিষয় নিয়ে এরা বাংলাদেশে কাজ করছে।

এনজিও (NGO)

Image
বাংলাদেশে সরকার নিবন্ধিত প্রায় ৪০০ (চারশত) এন.জি.ও. বা বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্নভাবে দেশের মানবসম্পদ উন্নয়নে নানাবিধ কাজ করছে। এসব সংস্থা, বিভিন্ন দেশী-বিদেশী দাতা সংস্থা থেকে তাদের অর্থ যোগান নিশ্চিত করে এবং বিভিন্ন গ্রাম এলাকায় নানাবিধ কর্মসূচি ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মশালা পরিচালনা করে।  বাংলাদেশে কার্যরত এন.জি.ও.দের মধ্যে নিম্নোক্ত সংস্থাগুলি বিশেষভাবে পরিচিতঃ সেভ দ্যা চিলড্রেন: * এমএসএইচ; * গ্রামীণ ব্যাংক; * ব্র্যাক; * টিএমএসএস; * আশা; * কারিতাস ইত্যাদি।

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-jicA

Image
জাপান সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্য বিষয়ক নানাবিধ প্রকল্প পরিচালনা করে আসছে। তারা শিশু স্বাস্থ্য, প্রসূতিকালীন স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে সর্বাধিক অর্থসাহায্য প্রদান করে থাকে । এছাড়াও অন্যান্য নানাবিধ দ্বি-পাক্ষিক সংস্থা বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিভিন্ন রকম সাহায্য যেমন অর্থ সাহায্য, কারিগরি সাহায্য, মানব সম্পদ উন্নয়ন সাহায্য ইত্যাদি প্রদান করে।

ইউকেএইড (Ukaid)

Image
এই সংস্থা বিভিন্ন দেশে তাদের নির্বাচিত বিভিন্ন বেসরকারি সংস্থাকে অর্থ সাহায্য প্রদান করে।  মূলত শিক্ষা, স্বাস্থ্য ফার্মেসী সেবা বিষয়ক ক্ষেত্রে এসব অর্থ সাহায্য প্রদান করে ।

ইউএসএইড (USAID)

Image
এই সংস্থা বিভিন্ন দেশে তাদের নির্বাচিত বিভিন্ন বেসরকারি সংস্থাকে অর্থ সাহায্য প্রদান করে।  মূলত জনসংখ্যা, স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে এসব অর্থ সাহায্য প্রদান করা হয়। সংস্থাটি বাংলাদেশে নারীদের প্রসূতিকালীন স্বাস্থ্যঝুঁকি এবং এই ঝুঁকি হ্রাসে বিভিন্ন এনজিওর মাধ্যমে নানাবিধ প্রকল্প পরিচালনা করে।

দ্বি-পাক্ষিক সংস্থা

Image
দ্বি-পাক্ষিক সংস্থা:  এই ধরনের সংস্থাগুলি বিভিন্ন দাতা উন্নত দেশের অর্থ সাহায্যে গঠিত এবং তারা বিভিন্ন উন্নয়নশীল ও অনুন্নত দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে। অনেক ক্ষেত্রেই এসব সংস্থার অর্থ সাহায্য নির্ভর করে দাতা দেশের রাজনৈতিক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির উপর। বাংলাদেশে কর্মরত দ্বি-পাক্ষিক সংস্থাগুলির মধ্যে নিম্নোক্ত সংস্থাগুলি মূল ভূমিকা পালন করে। ইউএসএইড; ইউকেএইড; জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP)

Image
এটি মূলত এইডস্, মাতৃত্বকালীন স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য ও মাতৃত্বকালীন মৃত্যুহার বিষয়ে কাজ করে থাকে। এর বাজেটের প্রায় ২০ ভাগ প্রদান করে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক খাতে।  এছাড়াও এই সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে গ্রীষ্মমণ্ডলীয় (ট্রপিক্যাল) জীবাণুদের বিষয়ে গবেষণামূলক ও প্রশিক্ষণমূলক প্রকল্প পরিচালনা এই সংস্থা বাংলাদেশে এইডস্ আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করে। এছাড়াও পরিবেশ সংক্রান্ত নানাবিধ প্রকল্প তারা পরিচালনা করছে।

জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল (UNFPA)

Image
জনসংখ্যা বৃদ্ধি বিশ্বের একটি অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যা মূলত উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহে বেশি প্রকট। বাংলাদেশও এর বাইরে নয়, বরং এই সমস্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম ।  জনসংখ্যা বৃদ্ধি রোধে এ সংস্থাটি বিভিন্ন দেশে আর্থিক ও নানাবিধ কারিগরি সাহায্য প্রদান করে থাকে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে এই সংস্থাটি বেশ কিছু প্রকল্প পরিচালনা করে। এই সংস্থাটির মোট বাজেটের শতকরা ৫০-৬০ ভাগ অর্থ ব্যবহার করা হয় কারিগরি সুবিধা প্রদানে। এই সংস্থাটি তার বাজেটের শতকরা ৭০ ভাগ অর্থই প্রদান করে অনুন্নত দেশগুলিতে। ১৯৭৪ সাল থেকে এই সংস্থা বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে নানাবিধ কারিগরি ও পণ্য সহযোগিতা (যেমন: জন্মনিরোধক পিল, কনডম ইত্যাদি) প্রদান করে আসছে। সংস্থাটি বাংলাদেশে মূলত প্রজনন স্বাস্থ্য ও মাতৃত্বকালীন স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে।

বিশ্ব ব্যাংক (THE WORLD BANK)

Image
জাতিসংঘের আন্তর্জাতিক স্বাস্থ্য সম্পর্কিত সংস্থাগুলির মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলিকে সুবিধাজনক শর্তে স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের জন্য ঋণ প্রদান করে যা প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে পাওয়া দুষ্কর।  বর্তমানে স্বাস্থ্য বিষয়ক ও মানব সম্পদ উন্নয়ন খাতে ব্যাংকটির প্রদত্ত ঋণ বিশ্ব ব্যাংক কর্তৃক প্রদত্ত মোট ঋণের ২৫ শতাংশ এবং আগামীতে এই ঋণের পরিমাণ ৫০ শতাংশে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাংক বাংলাদেশে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রকল্প পরিচালনা করে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির মধ্যে বিশ্বব্যাংক মূলত এইডস্ নিয়ে বেশি মনোযোগী। বিভিন্ন এন.জি.ও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বিশ্ব ব্যাংক এইডস্ সম্পর্কিত নানাবিধ জনসচেতনামূলক প্রকল্প পরিচালনা করে থাকে।

ইউনিসেফ (unicef)

Image
ইউনিসেফ মূলত শিশুদের নিয়ে কাজ করে। ইউনিসেফের বাজেটের বৃহদাংশ ব্যবহার করা হয় স্বাস্থ্য বিষয়ক খাতে। এই সংস্থা শিশুদের স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে অত্যন্ত দরিদ্র দেশগুলির অনুর্ধ ৫ বছর এর শিশু যাদের স্বাস্থ্য সর্বাধিক ঝুঁকিপূর্ণ তাদের স্বাস্থ্যের সুরক্ষায় এর সম্পদের সিংহভাগ খরচ করে থাকে।  ইউনিসেফ-এর বাজেটের শতকরা ৭০ ভাগ আসে বিভিন্ন সরকারের দান হতে এবং বাকি ৩০ ভাগ আসে ব্যক্তি পর্যায়ের দাতাদের দান থেকে। এছাড়া ইউনিসেফ বিশ্বব্যাংক এর সাথে একত্রে বেশকিছু প্রকল্প পরিচালনা করে। ইউনিসেফ বাংলাদেশে নানাবিধ প্রকল্প পরিচালনা করে থাকে যার মধ্যে রয়েছে মীনা কার্টুন, আন্তর্জাতিক স্বাস্থ্যতত্ত্ব বিষয়ক কর্মশালা, শিশুশ্রম বিষয়ক কর্মশালা, শহরের বস্তিগুলিতে স্বাস্থ্যের মান উন্নয়ন ইত্যাদি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)

Image
এটি জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা। একে বলা হয় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক আন্তঃসরকার সংস্থা। এর সংবিধান মোতাবেক এই সংস্থাটির প্রধান উদ্দেশ্য হচ্ছে 'সর্বোচ্চ সম্ভব পর্যায়ে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করা। এর প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিগুলোর সঠিক নির্দেশনা দেওয়া ও এগুলোর সঠিক সমন্বয় সাধন করা।  এই সংস্থাটির কার্যাবলীর মধ্যে আরো আছে বিভিন্ন দেশ ও সংস্থাকে স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান করা, স্বাস্থ্যবিষয়ক গবেষণা কাজকে উৎসাহিত করা, বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা ইত্যাদি। এই সংস্থা বিভিন্ন উন্নত দেশের সরকার ও বিভিন্ন সংস্থা এমনকি ব্যক্তি পর্যায়ের দাতাদের কাছ থেকেও আর্থিক সাহায্য গ্রহণ করে এবং তাদের বাজেট অনুযায়ী বিভিন্ন উন্নয়নশীল ও অনুন্নত দেশে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক কর্মসূচিতে অর্থ সাহায্য প্রদান করে । এইডস্ ও অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক প্রকল্পের জন্য এর বিশেষ ও আলাদা বাজেট রয়েছে। বাংলাদেশে সংস্থাটি যেসব রোগ নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক কার্য পরিচালনা করে তার মধ্যে রয়েছে গোদ রোগ, কালাজ্বর, কুষ...

মাল্টিল্যাটেরাল এজেন্সি বা বহুমাত্রিক সংস্থা (Multilateral agencies or multilateral organizations)

Image
যেসব এজেন্সির অর্থ সাহায্য বিভিন্ন দেশের সরকার ও অন্যান্য উৎস হতে প্রাপ্ত তাকে মাল্টিল্যাটেরাল এজেন্সি বা বহুমাত্রিক সংস্থা বলা হয়। এই ধরনের অধিকাংশ সংস্থার উৎপত্তি জাতিসংঘ হতে। বাংলাদেশে যেসব বহুমাত্রিক সংস্থা স্বাস্থ্য-সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে তারা হলো ঃ > বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (সংক্ষেপে WHO ); > জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ। > বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, > জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল বা ইউএনএফপিএ। > জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি।

স্বাস্থ্য সেবায় দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা (Domestic and international organizations in health care)

Image
উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির স্বাস্থ্য বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ (যেমন উন্নয়নশীল দেশের জন্য প্রায় ৫ শতাংশ অনুন্নত দেশের জন্য প্রায় ২০ শতাংশ) আসে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে।  বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিভিন্ন আন্তর্জাতিক সেবামূলক সংস্থা এবং দেশীয় এন.জি.ও বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার/ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসব সংস্থাকে নিম্নোক্ত তিনটি শ্রেণিতে ভাগ করা যায় : ১) মাল্টিল্যাটেরাল এজেন্সি বা বহুমাত্রিক সংস্থা ২) বাইল্যাটেরাল এজেন্সি বা দ্বিপাক্ষিক সংস্থা ৩) এনজিও

ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টের দায়িত্ব ও কর্তব্য

Image
(১) প্রথমে প্রেসক্রিপশনটি নির্ভুলভাবে পড়তে ও বুঝতে হবে: (২) ওষুধের নাম, ওষুধের ধরন (Dosage Form), ওষুধের মাত্রা (Dose), কতবার খেতে হবে (Doses Frequency) এবং কতদিন (Course) তা পড়ে দেখতে হবে; (৩) প্রেসক্রিপশনে কোন পথ্য নির্দেশনা আছে কিনা তা পড়ে দেখতে হবে; (৪) কোন এন্টিবায়োটিকের নাম লেখা আছে কিনা দেখতে হবে; (৫) কোন জটিল রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের ওষুধের নাম আছে কিনা দেখতে হবে; (৬) কোন ধরনের রোগী যেমন শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বয়োজ্যেষ্ঠ ইত্যাদি বিবেচনা করতে হবে।